Header Ads

Header ADS

“ঊষ্ণতা ছড়িয়ে দিতে চাই সকল শীতার্তদের মাঝে”

 
ছবিঃ ডকুমেন্টেশন টিম, ইউনিস্যাব- রাজশাহী
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শীতার্তদের সঙ্গে ইউনিস্যাব সদস্যগন এবং অতিথীবৃন্দ, ছবিঃ ডকুমেন্টেশন টিম, ইউনিস্যাব- রাজশাহী
আশিক মাহমুদ আমীর
রাবি, রাজশাহী, বাংলাদেশ
প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ সমৃদ্ধির পথে এগিয়ে চলা আমাদের এই বাংলাদেশে আজও দারিদ্রতা বিরাজ করে এই দারিদ্রতার স্পর্শে শিহরিত হয় অধিকার বঞ্চিত নিম্নবিত্ত, ঘরহারা, বাপ- মা হারা, ঠিকানাহীন মানুষগুলো, যাদের বাস হয় রেল লাইনের প্ল্যাটফর্মে কিংবা রাস্তার পাশে, এয়ারপোর্টের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা টিনের চালা আর চাটাইয়ের ঘেরা বস্তিগুলোতে সেখানকার মানুষগুলোর জীবন মোটেও স্বাচ্ছন্দের নয় জীবন সেখানে বড়ই নিরস, বড়ই কঠিন দুবেলা দুমুঠো খাওয়ার তাগিদে তারা যুদ্ধ করে যায় আজীবন শিক্ষা, শৌর্য্য আর সমৃদ্ধি তাদের কাছে আলেয়ার আলোর মতোই দূরাশা, শুধুই এক উচ্চাকাঙ্ক্ষা মাত্র। তাদের চাওয়া খুবই ক্ষীন; অক্লান্ত পরিশ্রমের পর দিন শেষে একটুখানি বিশ্রাম নেবার জন্য, রাত্রির সুরক্ষার জন্য মাথার ওপর ওই টিন-চাটাইয়ের ছাওয়া কুটিরটুকুই তাদের জন্য পর্যাপ্ত। সময় পালটায়, আসে নতুন ঋতু শীত। তাদের জন্য এই শীত নিয়ে আসে কন্টকসম অনুভূতি আর আতঙ্ক। হাড়-কাপাঁনো শীতের প্রকোপে হাজারো বৃদ্ধ, শিশু হয় দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আক্রান্ত পরিবারে নেমে আসে শোকের মাতম, কারণ চিকিৎসা করবার জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত টাকা জোগার করা তাদের পক্ষে হয়ে ওঠে বড়ই কঠিন।   
শীতার্তদের এই দুঃখকে অনুধাবন করে এবারও ইউনাইটেড নেশন্স ইউথ এন্ড স্টুডেন্টস এ্যাসোসিয়েশন বাংলাদেশ(ইউনিস্যাব)রাজশাহীতে দ্বিতীয়বারের মত আয়োজন করেছে “শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ২০১৮”। পহেলা ডিসেম্বর থেকে অসহায়দের জন্য পুরাতন ব্যবহৃত পোশাক ও নগদ অর্থ সংগ্রহের মাধ্যমে শুরু হয় এই কার্যক্রম। ইউনিস্যাব রাজশাহী বিভাগের উদ্যমী প্রাণোচ্ছল তরুণ-তরুণীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শহরের বিভিন্ন স্থানে বেরিয়ে পড়ে অর্থ সংগ্রহের জন্য। সপ্তাহব্যাপী চলে অর্থ ও বস্ত্র সংগ্রহ কার্যক্রম। সাত ডিসেম্বর থেকে শুরু হয় প্রকৃত গরীব, ছিন্নমূল অসহায়দের খোঁজ করা এবং তাদের পোশাক দিয়ে শীতের হিম প্রবাহ থেকে রক্ষা করার প্রয়াস। পরক্ষণেই শুরু হয় সংগৃহীত অর্থ দিয়ে কম্বল ক্রয় করা এবং তা প্রকৃত অসহায়দের মধ্যে বিতরণের কর্মসূচি। ইউনিস্যাবের একঝাঁক তরুণেরা শীতের হিম শীতলতাকে উপেক্ষা করে বেরিয়ে পড়ে অসহায়দের মাঝে একটু সুখের সঞ্চার করতে। রাজশাহী শহরের আনাচে-কানাঁচে বস্তিগুলোতে বসবাসরত শীতার্তদের মাঝে বিলিয়ে দেয় শীত নিবার্য কম্বল, সারারাতব্যাপী চলতে থাকে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ। এগারোই ডিসেম্বর মঙ্গলবার ভোর থেকে শুরু হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ গরিব অসহায়দের মাঝে উষ্ণতার বিতরণ। অসহায় বুড়ো-শিশুদের মাঝে একটু উষ্ণতার সঞ্চার করতে পারার মধ্যে যে আত্মতৃপ্তি কাজ করে তা কোনও ভাষায় প্রকাশ করা অসম্ভব; তা শুধু অনুভূত করা যায় হৃদয়ের আত্মস্থলে। সকল স্বেচ্ছাসেবীদের মুখে ছিলো এক আনিন্দসুন্দর উচ্ছলতা, আর শীতার্তদের মুখে ছিলো প্রাপ্তির হাসি। সেদিন দুপুর আড়াই টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন্স কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় এই কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান ও স্বেচ্ছাসেবীদের গল্প পর্ব। সেখানে উঠে আসে তাদের এই দশ দিনের সুখযাত্রার নানান মজার গল্প ও অভিজ্ঞতা, তাদের অক্লান্ত পরিশ্রমের স্বার্থকতার গল্প আর আত্মতৃপ্তির প্রকাশ।
“মানবতা বিরাজ করুক সকলের অন্তরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনিস্যাব- রাজশাহীর “উইন্টার ক্লথসডিস্ট্রিবিউশন ২০১৮” কার্যক্রম স্বার্থকতার সাথে তার যাত্রা শেষ করে অনুষ্ঠানের অতিথিবৃন্দদের  অমৃতকথা আর শীতার্তদের মাঝে অমোঘ সন্তুষ্টি নিয়ে।  
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ডঃ লায়লা আঞ্জুম বানু। তিনি বলেন, মানুষ মানুষের জন্য। তাই ছিন্নমূল ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিস্যাব- রাজশাহী বিভাগীয় শাখার ডেপুটি- রেজিওনাল ডিরেক্টর সৈকত গাজী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে রাবির প্রক্টর প্রফেসর মোঃ লুতফর রহমান, সমাজকর্ম বিভাগের প্রফেসর ডঃ সাদেকুল আরেফিন মাতিন, কে এম রবিউল করিম সহ প্রমূখ ব্যক্তিবর্গ।

(সমন্বয়ক, মিডিয়া ও জনসংযোগ, ইউনিস্যাব রাজশাহী বিভাগ)  

এ বিষয়ে প্রকাশিত খবরসমূহঃ
১.স্টুডেন্ট জার্নাল-বিডিঃ রাজশাহীতে ইউনিস্যাব'র শীতবস্ত্র বিতরণ 

২. বর্তমান প্রতিদিনঃ রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ করলো ইউনিস্যাব ১১ ডিসেম্বার, ২০১৮ ০৫:৩৫ pm  

৩. দৈনিক সোনারদেশঃ রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ করলো ইউনিস্যাব,মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০১৯ ইং, ৫ চৈত্র, ১৪২৫ বঙ্গাব্দ  

৪.দৈনিক বিডি মর্নিংঃ রাজশাহীতে ইউনিস্যাব'র শীতবস্ত্র বিতরণ , প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৭ PM

৫. DAILY ALOKITOVOR.COM , ইউনিস্যাবের উদ্যোগে রাজশাহীতে শীতবস্ত্র বিতরণ - December 11, 2018 167 





No comments

আপনার মূল্যবান মতামত রাখতে পারেন, You can leave your valued comments here...

Powered by Blogger.