শিশুদের মাতৃভাষায় শ্রদ্ধাশীল করতে ইউনিস্যাবের “একুশে শিশু উৎসব ২০১৯” উদযাপন
রাবি, রাজশাহী, বাংলাদেশ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ভিন্নমাত্রায় উদযাপন করতে জাতিসংঘ ছাত্র ও যুব সংস্থা বাংলাদেশ (ইউনিস্যাব)- রাজশাহী বিভাগীয় শাখার উদ্যোগে রাজশাহীর ভদ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “একুশে শিশু উৎসব ২০১৯”। রোজ মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ে জাতীয় সংঙ্গীতের মাধ্যমে উৎসবের উদ্বোধন ঘোষণা করা হয়। ইউনিস্যাব রাজশাহী বিভাগীয় শাখার আঞ্চলিক পরিচালক কামারুজ্জামান সায়েম এর সার্বিক তত্ত্বাবধানে উৎসবটি সফলভাবে আয়োজিত হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত ২১শে ফেব্রুয়ারীর মূল আত্মত্যাগের ইতিহাসকে শিশুদের মাঝে তুলে ধরতে ও শিশুদের মাঝে মাতৃভাষা চর্চা সমৃদ্ধির গুরুত্বকে ছড়িয়ে দিতে ১ম বারের মত ইউনিস্যাবের আয়োজনে এই বহুবিধ কর্সূচীর শিশু উৎসব পালিত হলো। উৎসবের বিভিন্ন পর্যায়ের মধ্যে অন্যতমগুলো হলো পরিচয়পর্ব, মজায় মজায় একুশকে জানি, মাতৃভাষা ও একুশ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, শব্দ খেলা প্রতিযোগিতা, একুশের গান, একুশের কবিতা, কুইজ ও এক কথায় উত্তর দাও প্রতিযোগিতা প্রভৃতি। মজায় মজায় একুশকে জানি সেগমেন্ট এ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পেছনের ইতিহাসগুলোকে অত্যন্ত সহজ, আকর্ষণীয় ও শিশু বান্ধব করে উপস্থাপন করেন "একুশে শিশু উৎসব ২০১৯" এর আহবায়ক ওয়াহিদ-উজ-জামান সিফাত। শব্দ খেলা প্রতিযোগিতায় বাংলা ভাষায় ব্যবহৃত বিভিন্ন পারিভাষিক শব্দের বাংলা মূলশব্দের সন্ধান করা হয়। প্রতিযোগিতায় সকলকে অবাক করে দিয়ে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে ৪র্থ শেনীর সুরাইয়া আক্তার মুক্তা, ৫ম শ্রেনীর রোকাইয়া জান্নাত তন্নী এবং ৩য় শ্রেনীর রুবাবা আমীন রোজা। এছাড়াও বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র সেগমেন্ট এ বিজয়ী প্রতিযোগীদের তাৎক্ষণিক উপহার সামগ্রী প্রদান করা হয়।
উৎসবের সমাপণী পর্যায়ে বক্তৃতায় প্রধান অতিথী ভদ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা শাবানাসহ উপস্থিত ইউনিস্যাব রাজশাহী বিভাগীয় শাখার কার্য-নির্বাহীসদস্যেরা একুশের চেতনায় সকল তরুণ প্রাণকে উজ্জীবিত হবার অনুপ্রেরণা প্রদান, একুশকে ধারণ করে মাতৃভাষার সমৃদ্ধি অর্জনের উপযুক্ত উপায় এবং এই কার্যে শিশুদের ভূমিকা বিষরে শিশুদের বিভিন্ন উৎসাহমূলক উপদেশ দান করেন। বিজয়ী সকল প্রতিযোগীদের পুরস্কার প্রদান এবং "হিপ-হপ-টিপ-টপ" নামক আকর্ষনীয় সেশনের মাধ্যমে মঙ্গলবার বিকেলে উৎসবের সমাপ্তি ঘটে।
(সমন্বয়ক, মিডিয়া ও জনসংযোগ, ইউনিস্যাব - রাজশাহী বিভাগ)
১. বিডি মর্ণিং ডট কম, ইউনিস্যাবের একুশে শিশু উৎসব উদযাপন, প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩৪ AM
২. যমুনা নিউজ, ইউনিস্যাবের একুশে শিশু উৎসব উদযাপন, February 21, 2019
৩. দৈনিক আলোকিত ভোর, শিশুদের মাতৃভাষায় শ্রদ্ধাশীল করতে ইউনিস্যাবের “একুশে শিশু উৎসব ২০১৯” উদযাপন, ২২ ফেব্রুয়ারী ২০১৯



No comments
আপনার মূল্যবান মতামত রাখতে পারেন, You can leave your valued comments here...