Header Ads

Header ADS

আমরা কি জানি ১৮ই ফেব্রুয়ারি?



আশিক মাহমুদ আমীর 
রাবিরাজশাহীবাংলাদেশ
দেশের নাগরিক ও যুবগোষ্ঠীর সকলের নিজ দেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে ধারণা থাকা উচিত। স্বদেশের সঠিক ইতিহাসের প্রতি শ্রদ্ধাবোধ লালনের মাধ্যমেই একজন সচেতন নাগরিকের মাঝে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবিকতা ও ন্যায় চর্চার বীজ বোপিত হয়।
আমরা কি জানি-
বাংলাদেশের ইতিহাসে প্রথম শহীদ বুদ্ধিজীবীর কথা?
দেশের ইতিহাসে কে শিক্ষকদের শ্রদ্ধাবোধের মানদণ্ডকে আরও উন্নীত করেছিলো?
ছাত্রদের সুখে দুঃখে পাশে থাকা বিশ্ববিদ্যালয় আদর্শ প্রক্টরের ইতিহাস?

হ্যাঁ, আজকে ১৮ই ফেব্রুয়ারি। শহীদ শামসুজ্জোহা দিবস। ইউনিস্যাব রাজশাহী বিভাগীয় শাখা শ্রদ্ধাভরে স্মরণ করছে বাংলার ইতিহাসে মহান এক শিক্ষকের অমর ত্যাগের কথা। আসুন মহান এই দিনে আমরা প্রতিজ্ঞা করি, সঠিক ইতিহাসকে সূক্ষ্মভাবে জানবো এবং তা জাতীয় ও আন্তর্জাতিক মহলে তুলে ধরবো। তাহলেই ইতিহাসের অমর দিনগুলি জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে পাবে যথাযথ মূল্যায়ন।
(সমন্বয়ক, মিডিয়া ও জনসংযোগ, ইউনিস্যাব রাজশাহী বিভাগ)  

No comments

আপনার মূল্যবান মতামত রাখতে পারেন, You can leave your valued comments here...

Powered by Blogger.