Header Ads

Header ADS

ইউনিস্যাব ছায়া জাতিসংঘের ৬ষ্ঠ আসরের নিবন্ধন চলছে।







আবুল হাসনাত পরশ
রাজশাহী

শিক্ষানগরীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৬ষ্ঠ বারের মত আয়োজিত হতে যাচ্ছে "ইউনিস্যাব ছায়া জাতিসংঘ ২০১৯" এর আসর। স্বেচ্ছাসেবী সংগঠন ইউনিস্যাব রাজশাহী বিভাগ এরকম একটি বড় আয়োজন ঢাকার বাইরে প্রথম শুরু করেছিলো ২০১৪ সালে। শুধু একাডেমিক পড়াশোনা নয় পাশাপাশি রাজশাহীর শিক্ষার্থীরা শিক্ষাসহায়ক কার্যক্রমে দক্ষ হয়ে উঠছে এবং আগ্রহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।  চলমান বিশ্বের সাথে খাপ খাওয়াতে এবং নিজেদের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট সচেতন হয়ে উঠছে রাজশাহীর শিক্ষার্থীরা।  


চলমান বিশ্বের সমস্যা মানে আমাদের সমস্যা। আর আমাদের সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে।  
বর্তমান বিশ্বে পলিমারিক বা প্লাস্টিকজাত অপচনশীল দ্রব্যের ব্যবহার যেমন বেড়েছে মানুষের অসচেতনতার কারণে মানুষ ও অন্যান্য পশুপাখি এর ক্ষতির সম্মুখীন হয়েছে বা হচ্ছে। আর বন উজাড় করা হচ্ছে, বনায়ন কমে যাচ্ছে।  এই নিয়ে শিক্ষার্থীরা কি ভূমিকা রাখতে পারে বা কি পরিকল্পনা আছে তাদের মাথায় তা উদ্ঘাটন করার উদ্যেশে এই কনফারেন্স এর আয়োজন।  
এবারের আন্তর্জাতিক এই কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় হলো - পলিমারিক উপাদান মুক্ত সবুজ ভবিষ্যতায়নে যুবকদের সম্পৃক্তায়ন। 
বর্তমানে 'রেগুলার ডেলিগেট' নিবন্ধন চলছে।  রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টুকিটাকি চত্বরে নিবন্ধন   কার্যক্রম প্রতি-কার্যদিবসে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা চলবে আগামী ৬ই ডিসেম্বর পর্যন্ত। এছাড়াও অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন।  রেজিস্ট্রেশন করতে ক্লিক করুন(ওয়েবসাইট)  
রাজশাহীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উক্ত কনফারেন্সে আমন্ত্রন রইলো : - 
বিস্তারিত তথ্য পেতে ক্লিক করুন(ইভেন্ট) 




No comments

আপনার মূল্যবান মতামত রাখতে পারেন, You can leave your valued comments here...

Powered by Blogger.