Header Ads

Header ADS

বৈশ্বিক সমস্যা সমাধানে খুদে কূটনৈতিকদের মিলনমেলা


আশিক মাহমুদ আমীর, রাবি, রাজশাহী 

বর্তমান বিশ্বে প্রতিবছর গড়ে ৭০ লক্ষ হেক্টর বনভূমি ধ্বংস হচ্ছে, ২০১৭ সালের ৮২ শতাংশ সম্পদই কুক্ষিগত হয়েছে বিশ্বের সবচেয়ে ধনী ১ শতাংশ সমাজে, ইয়েমেনের আড়াইকোটি মানুষ ও মিয়ানমারচূত্য রোহিঙ্গারা হাত পেতে আছে সাহায্যের তাগিদে, বিংশ শতাব্দীর অমোঘ আবিস্কার পলিমার প্লাস্টিকই আজ প্রাকৃতিক পরিবেশের সবচেয়ে বড় হুমকি হয়ে দাড়িয়েছে। এরকমই আরও শত শত বৈশ্বিক সমস্যায় পিষ্ট আজকের পৃথিবী। সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানে কাজ করে যাচ্ছে দেশীয় ও আন্তর্জাতিক সরকারী বেসরকারী সংগঠন ও সংস্থা। জাতিসংঘ প্রতিষ্ঠা হবার পর থেকেই আন্তর্জাতিক সমস্যাগুলো সমাধান ও সমঝোতার মাধ্যমে বিশ্বে শান্তি ও সংহতি নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।

ঠিক জাতিসংঘের অধিবেশনগুলোর আদলেই ১৯৪৭ সাল থেকেই বিভিন্ন দেশে আয়োজিত হয়ে আসছে ক্ষুদে কূটনীতিকদের মিলনমেলা ছায়া জাতিসংঘ সম্মেলন, যেখানে তরুণরা একেকটি দেশের প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করে এবং সম্মেলন শেষে অসাধারণ সকল সমাধান বের করে আনে। প্রতীকী জাতিসংঘে শুধুই বিতর্ক চর্চা নয় বরং বিনিময় হয় নিজ স্বার্থ ঠিক রেখে অন্যদের সহায়তা করবার শুভ্র মনোবৃত্তির। যেমনি চর্চা হয় জাতীয়তাবাদ ও দেশপ্রেমের, ঠিক তেমনিই তরুণদের মাঝে আন্তর্জাতিক সম্পৃতি ও সংহতির বীজ বপন করে ছায়া জাতিসংঘ সম্মেলন।

বাংলাদেশের মাটিতে ২০০২ সাল থেকে এই চর্চার হাতেখড়ি হয় জাতিসংঘ ছাত্র ও যুব সংঘ বাংলাদেশ (ইউনিস্যাব) এর পর্যায়ক্রমে বাংলাদেশ ছায়া জাতিসংঘ, আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ এবং ইউনিস্যাব ছায়া জাতিসংঘ আয়োজনের মধ্য দিয়ে। দেশের বিভিন্ন প্রান্তে আজ ছোট-বড় পরিসরে প্রতীকী জাতিসংঘের চর্চা লক্ষ্যণীয়। ২০১৪ সাল থেকে সর্বপ্রথম ঢাকার বাইরে রাজশাহীতে আয়োজিত হচ্ছে উত্তরবঙ্গের সর্ববৃহত ক্ষুদে কূটনৈতিক মিলনমেলা ইউনিস্যাব মডেল ইউনাইটেড ন্যাশন্স। ভিন্ন ভিন্ন কমিটিতে একাধিক অধিবেশনে প্রতিনিধি ও বিচারক হিসেবে অংশগ্রহণ করেন দেশ-বিদেশের বিভিন্ন স্তরের শিক্ষক ও শিক্ষার্থীরা। দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর গৃহীত সিদ্ধান্তগুলো সাধারণ সভায় ভোটাভোটির মাধ্যমে পাশ করা হয় এবং পরবর্তীতে জাতিসংঘ তথ্যকেন্দ্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় যা বিশ্বের বিভিন্ন জটিল সমস্যা সমাধানে আমুল ভূমিকা রেখে থাকে।  এরই ধারাবাহিকতায় এবছরও আয়োজিত হতে যাচ্ছে ইউনিস্যাব মান ২০১৯।

২০১৪ থেকে আয়োজিত চারদিনব্যাপী অনুষ্ঠিতব্য সম্মেলনটির এবারের আসর চলবে ১৯ ডিসেম্বর ২০১৯ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত। পলিমারিক উপাদান মুক্ত সবুজ ভবিষ্যৎ বিনির্মাণে তরুণদের সম্পৃক্তায়ণকে প্রতিপাদ্য রেখে বাৎসরিক এ আসরে ছয়টি কমিটিতে তিন শতাধিক প্রতিনিধি নিয়ে আরও বড় পরিসরে আয়োজিত হচ্ছে ইউনিসাব মান ২০১৯। আরও জানতে, ওয়েবসাইটঃঃ www.unysabmun.com  ফোন +৮৮০১৭৬৮১২৪০১৬। 

No comments

আপনার মূল্যবান মতামত রাখতে পারেন, You can leave your valued comments here...

Powered by Blogger.